26 C
আবহাওয়া
৫:৪১ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » নকল ব্যান্ডরোল যুক্ত বিড়ি বিক্রি : ৯ জনকে জরিমানা

নকল ব্যান্ডরোল যুক্ত বিড়ি বিক্রি : ৯ জনকে জরিমানা

নকল ব্যান্ডরোল যুক্ত বিড়ি বিক্রি

বিএনএ, ময়মনসিংহ : ময়মনসিংহ ফুলবারিয়া উপজেলার বিভিন্ন বাজার থেকে নকল ব্যান্ডরোল যুক্ত বিড়ি জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। এসময় নকল ব্যান্ডযুক্ত বিড়ি বাজারজাত করার দায়ে ব্যবসায়ীদের জরিমানা করা হয়েছে।

কর ফাঁকি নকল ব্যান্ডরোল যুক্ত জনি বিড়ি, মন্টু বিড়ি, মহিনী বিড়ি, মিঠু বিড়ি বিক্রির দায়ে মো.জাকির হোসেন, জুলহাস মিয়া, মো.মামুন মিয়া, মোস্তাফিজ, ফরহাদ, হাসমত মাহাজন, বাচ্চু মিয়া, জানি বিড়ির ডিলার মো. দেলোয়ার হোসেন, মো. খাইরুল মাহাজন সহ ৯ জন পাইকারি ও খুচরা বিড়ি বিক্রেতাকে ৯টি মামলায় ৭৬,০০০/- (ছিয়াত্তর হাজার টাকা) অর্থদ- প্রদান করা হয়। অর্থদন্ডের সকল অর্থ নগদ আদায় করা হয়।

ময়মনসিংহ জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো মাইদুল ইসলাম এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

জানা যায়, একটি চক্র সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে নকল ব্যান্ডরোল লাগিয়ে বিড়ি বাজারজাত করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত বিশেষ অভিযান চালিয়ে উপজেলার রাধাকানায়, দুরদুরিয়া, মিলন বাজার থেকে ২ লাখ ২৮ হাজার জাল ব্যান্ডরোল সম্বলিত বড়ি জব্দ করেন। সেখানে সরকারের রাজস্ব ফাঁকি দেয়ার উদ্দেশ্যে বিড়িতে নিজেদের মতো করে নকল ব্যান্ডরোল ছাপিয়ে তা যুক্ত করে সেই বিড়ি উপজেলার বিভিন্ন বাজারে বাজারজাত করা হত।

এ সময় সহকারী কমিশনার দন্ডনীয় কর্মকান্ড হতে সকলকে বিরত থাকতে আহব্বান জানান, উপজেলার সকল বাজার ও দোকান হতে নকল ব্যান্ডরোল যুক্ত বিড়ি তুলে ফেলতে স্থানীয় জনপ্রতিনিধি ও বাজার কমিটিকে দায়িত্ব দেয়া হয়।

সরকারী বিধিমতে সরকার নির্ধারিত ১৮ টাকা মূল্যের কমের যেকোনও বিড়ি উৎপাদন, পরিবহন ও বিক্রয় সম্পূর্ণ দন্ডনিয় অপরাধ। কর্মকর্তারা সকল কমদামী নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি উৎপাদন ও বিক্রয় বন্ধে ব্যবসায়ীসহ সকলের সহযোগীতা কামনা করেন। নকল ব্যান্ডরোলযুক্ত কমদামী বিড়ির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিএনএনিউজ/ হামিমুর রহমান/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের