26 C
আবহাওয়া
১:১৯ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » শাকিলা সোলতানা রেলওয়েতে, হাবিবুর রহমান সিএমপিতে

শাকিলা সোলতানা রেলওয়েতে, হাবিবুর রহমান সিএমপিতে


বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-কমিশনার শাকিলা সোলতানাকে রেলওয়ে পুলিশের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। একই আদেশে রেলওয়ে পুলিশের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানকে সিএমপির উপ-কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

সোমবার (২১ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ জারি হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এই বদলি ও পদায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে। একই প্রজ্ঞাপনে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কর্মকর্তা শেখ মনিরুজ্জামান মিঠুকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৭ ফেব্রুয়ারি দক্ষিণ বিভাগে দায়িত্ব পালনরত অবস্থায় সিএমপির উপ-কমিশনার শাকিলা সোলতানাকে পুলিশ সুপার হিসেবে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে বদলি করা হয়। সর্বশেষ আদেশ অনুযায়ী, এবার তাকে রেলওয়ে পুলিশে পদায়ন করা হলো।

বিএনএনিউজ/ নাবিদ/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী