22 C
আবহাওয়া
৮:০১ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » রাশিয়ার ওপর আরো নিষেধাজ্ঞার ঘোষণা যুক্তরাষ্ট্রের

রাশিয়ার ওপর আরো নিষেধাজ্ঞার ঘোষণা যুক্তরাষ্ট্রের

রাশিয়ার ওপর আরো নিষেধাজ্ঞার ঘোষণা যুক্তরাষ্ট্রের

বিএনএ, বিশ্ব ডেস্ক: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সবচেয়ে কট্টর সমালোচক অ্যালেক্সাই নাভালনির মৃত্যু ও ইউক্রেন যুদ্ধের দুই বছর পূর্তি উপলক্ষে রাশিয়ার ওপর বড় ধরনের একগুচ্ছ নিষেধাজ্ঞা ঘোষণা করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা বিষয়ক মুখপাত্র জন কিরবি গত মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন।

নিষেধাজ্ঞার ব্যাপারে বিস্তারিত উল্লেখ না করে কিরবি বলেন, এই নিষেধাজ্ঞাগুলোর মাধ্যমে ‘নাভালনির সঙ্গে যা ঘটেছে এবং ইউক্রেন যুদ্ধ চলাকালীন বিভিন্ন কর্মকাণ্ডের ব্যাপারে রাশিয়ার কাছে কৈফিয়ত চাওয়া হবে।’ আগামী শনিবার ইউক্রেনের ওপর রাশিয়ার হামলার দুই বছর পূর্ণ হচ্ছে।

এই সময়ে ইউক্রেনের ওপর পুরোপুরি নিয়ন্ত্রণ কায়েম করতে না পারলেও প্রবল চাপ বজায় রেখেছে মস্কো।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!