26 C
আবহাওয়া
৩:২৮ পূর্বাহ্ণ - অক্টোবর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » মস্কোয় বাংলাদেশি রাষ্ট্রদূতকে তলব

মস্কোয় বাংলাদেশি রাষ্ট্রদূতকে তলব

মস্কোয় বাংলাদেশি রাষ্ট্রদূতকে তলব

বিএনএ: মস্কোয় নিয়োজিত বাংলাদেশের রাষ্ট্রদূত কামরুল আহসানকে তলব করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে তলবের বিষয়টি উল্লেখ করে বলে জানিয়েছে রাশিয়ার সংবাদ সংস্থা তাস।

বিবৃতিতে বলা হয়, ‘পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার পণ্যবাহী জাহাজ বাংলাদেশের বন্দরে ভিড়তে না দেয়ার ঘটনায় বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। রাষ্ট্রদূতকে বলা হয়েছে- এমন পদক্ষেপ ঐতিহ্যগতভাবে বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্কের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় ও বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনায় বিরূপ প্রভাব ফেলতে পারে।’

রয়টার্স এক প্রতিবেদনে জানায়, রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পর থেকে দেশটির মালিকানাধীন অনেক জাহাজের ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। সম্প্রতি মার্কিন নিষেধাজ্ঞার আওতায় থাকা একাধিক রাশিয়ান জাহাজ বন্দরে ভিড়তে দেয়নি বাংলাদেশ।

পরে মস্কোকে রূপপুরের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের সরঞ্জাম নিষেধাজ্ঞার আওতায় না থাকা জাহাজে করে পাঠানোর অনুরোধ জানিয়েছিল ঢাকা। ২০২৪ সাল থেকে এই বিদ্যুৎকেন্দ্রটিতে উৎপাদন শুরু হওয়ার কথা রয়েছে।

বিএনএনিউজ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর লুই আই কানের মাস্টার প্ল্যানে শেরেবাংলা নগরে হবে নতুন সচিবালয় জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম চট্টগ্রাম ইউনিটের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান গ্রেপ্তার খাইবার পাখতুনখাওয়ায় আরও আগেই কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ করা উচিত ছিল: নওয়াজ সাংবাদিক আলিফ হত্যার প্রধান সন্দেহভাজন গ্রেপ্তার ছাগলনাইয়ায় ছাত্রদলের উদ্যোগে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবার ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের কারখানায় আগুন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তর