25 C
আবহাওয়া
৭:৫৮ অপরাহ্ণ - নভেম্বর ২৮, ২০২৬
Bnanews24.com
Home » ভিডিওকলে পুতিনের সঙ্গে শি’র বৈঠক

ভিডিওকলে পুতিনের সঙ্গে শি’র বৈঠক


বিএনএ, বিশ্বডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেকের কয়েক ঘণ্টা পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ভিডিও-বৈঠক করলেন চীনের নেতা শি জিনপিং।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলের বড় পর্দায় হাজির হওয়া শি রুশ প্রেসিডেন্টকে বলেন, দুই দেশের উচিত ‘কৌশলগত সমন্বয়’ ও ‘ব্যবহারিক সহযোগিতা’ গভীর করা এবং একে অপরকে দৃঢ়ভাবে সমর্থন জানানো।

এ সময় পুতিন চীনের সম্প্রসারিত বাণিজ্যের প্রশংসা করেন।

পুতিন বলেন, আমরা আরও ন্যায়সঙ্গত বহুমেরু বিশ্বব্যবস্থার পক্ষে ঐক্যবদ্ধ রয়েছি এবং ইউরেশীয় মহাকাশ ও বিশ্বব্যাপী উভয় ক্ষেত্রেই অবিভাজ্য নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছি। মস্কো ও বেইজিংয়ের যৌথ প্রচেষ্টা আন্তর্জাতিক বিষয়ে গুরুত্বপূর্ণ স্থিতিশীলতার ভূমিকা পালন করছে।

হোয়াইট হাউসে ট্রাম্পের ফিরে আসার খবর যখন বিশ্ব গণমাধ্যমে নিবিড়ভাবে উঠে আসছিল, ঠিক সেই সময় মস্কো ও বেইজিংয়ের নেতাদের মধ্যে ফোনালাপের খবর এলো। আলাপকালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের পরাজয়ের স্মরণে আয়োজিত সম্মেলনে পুতিনকে উদযাপনে আমন্ত্রণ জানান শি। আগামী ৩ সেপ্টেম্বর বেইজিংয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বিএনএনিউজ/এইচ.এম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত