27 C
আবহাওয়া
৯:১৬ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » বাগদাদে হামলার দায় স্বীকার করলো আইএস

বাগদাদে হামলার দায় স্বীকার করলো আইএস

বাগদাদে হামলার দায় স্বীকার করলো আইএস

বিএনএ, বিশ্ব ডেস্ক: ইরাকের রাজধানী বাগদাদের একটি উন্মুক্ত বাজারে দুটি আত্মঘাতী বোমা হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৩২ দাঁড়িয়েছে।হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।বৃহস্পতিবারের এই হামলার ঘটনায় আরও শতাধিক মানুষ আহত হয়েছেন।

সংগঠনটির নিজস্ব বার্তা সংস্থা আমাক জানিয়েছে, শিয়া মুসলিমদের অবস্থান লক্ষ্য করে ওই জোড়া হামলা চালানো হয়েছে।ইরাকের রাজধানী বাগদাদের কেন্দ্রস্থলে ওই আত্মঘাতী বোমা হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ভারপ্রাপ্ত মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী ডেনিয়েল স্মিথ।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রথম বোমা হামলাকারী বাজারের ভেতর দ্রুত ঢুকে নিজেকে অসুস্থ বলে দাবি করেন যেন লোকজন তার কাছাকাছি জড়ো হয়। এরপরই তিনি বোমার বিস্ফোরণ ঘটান। লোকজন যখন প্রথম বোমায় আক্রান্তদের চারপাশে জড়ো হয়েছিল তখন দ্বিতীয় বোমার বিস্ফোরণ ঘটান আরেক হামলাকারী।গত ৩ বছরের মধ্যে দেশটিতে এটি সবচেয়ে ভয়াবহ হামলা।

বিএনএনিউজ/আরকেসি

 

 

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী