29 C
আবহাওয়া
২:০৮ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » টঙ্গীতে ট্রাক সহ ভেঙে পড়েছে বেইলি ব্রিজ, যান চলাচল বন্ধ

টঙ্গীতে ট্রাক সহ ভেঙে পড়েছে বেইলি ব্রিজ, যান চলাচল বন্ধ


বিএনএ, ঢাকা : গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের ওপর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের একটি বেইলি ব্রিজ ভেঙে পড়েছে। এসময় একটি ট্রাক নদে পড়ে যায়। এতে ময়মনসিংহগামী সব যানবাহন চলাচল বন্ধ রয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) ভোরে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার ভোরে টঙ্গীর তুরাগ নদের ওপর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ময়মনসিংহগামী ওই বেইলি ব্রিজে একটি ট্রাক ওঠে। এসময় ব্রিজটি হঠাৎই ভেঙে তুরাগ নদে পড়ে যায়। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

এদিকে ব্রিজটি ভেঙে পড়ায় ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের আব্দুল্লাহপুর থেকে টঙ্গী স্টেশন রোড পর্যন্ত ময়মনসিংহগামী লেনে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ওই লেনের যানবাহন কামারপাড়া রোড হয়ে চলাচল করছে। এছাড়া ঢাকাগামী যানবাহন ফ্লাইওভারের ওপর দিয়ে দুই লেনে  চলাচল করছে।

বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটনের সহকারী কমিশনার (এসি/ট্রাফিক-দক্ষিণ) মো. লিয়াকত আকবর।

বিএনএনিউজ/এইচ.এম/শাম্মী

 

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী