25 C
আবহাওয়া
৮:৫৪ অপরাহ্ণ - নভেম্বর ২৮, ২০২৬
Bnanews24.com
Home » সাবেক সেনাপ্রধান আতিকুর রহমান আর নেই

সাবেক সেনাপ্রধান আতিকুর রহমান আর নেই


বিএনএ, ঢাকা : বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) মোহাম্মদ আতিকুর রহমান মারা গেছেন। বুধবার (২০ ডিসেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে ঢাকা সেনানিবাসে অবস্থিত সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মৃত্যুবরণ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৯২ বছর।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আতিকুর রহমান (অব.) ১৩ মার্চ ১৯৫৪ সালে ৯ম পিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের সঙ্গে আর্টিলারি রেজিমেন্টে কমিশন লাভ করেন। তিনি ৩১ আগস্ট ১৯৮৬ হতে ৩০ আগস্ট ১৯৯০ পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

মরহুম লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আতিকুর রহমানের নামাজে জানাজা বুধবার বিকাল ৪টা ১৫ মিনিটে ঢাকা সেনানিবাস সেনা কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক, আরসিডিএস, পিএসসি (অব.), সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি (বার), ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি’, নৌবাহিনী প্রধান এডমিরাল মোহাম্মদ নাজমুল হাসানসহ প্রাক্তন সেনাবাহিনী প্রধানগণ, ঢাকা ও মিরপুর সেনানিবাসের সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং সকল পদবির সদস্যবৃন্দ। পরবর্তীতে জানাজা শেষে মরহুমের মৃতদেহ বনানী সামরিক কবরস্থানে যথাযথ সামরিক মর্যাদায় দাফন করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ হতে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং সেই সঙ্গে তার শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত