23 C
আবহাওয়া
৯:৩৮ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ভূমিকম্পে ৪ বিদ্যুৎকেন্দ্র বন্ধ

ভূমিকম্পে ৪ বিদ্যুৎকেন্দ্র বন্ধ

নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু

বিএনএ, ঢাকা : ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্পের কারণে বিভিন্ন বিদ্যুৎকেন্দ্র উৎপাদন বিঘ্নিত হয়েছে এবং দেশের বহু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এক বিবৃতিতে জানিয়েছে, তারা যত দ্রুত সম্ভব বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা করছে।

পিডিবির কর্মকর্তাদের মতে, বিবিয়ানা-২ (সামিট) ৩৪১ মেগাওয়াট, আশুগঞ্জ ৫৫ মেগাওয়াট, এবং আশুগঞ্জ ৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র ভূমিকম্পের সময় সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে।

এছাড়া এসএস পাওয়ারের ৬০০ মেগাওয়াট ক্ষমতার একটি ইউনিট চালু ছিল, তবে সরবরাহ বন্ধ হয়ে যায়।

এছাড়া কয়েকটি বিদ্যুৎকেন্দ্র আংশিকভাবে উৎপাদন কমানো হয়েছে। এগুলো হলো বিবিয়ানা-৩, আশুগঞ্জ ২২৫ মেগাওয়াট এবং সিরাজগঞ্জ ২২৫ মেগাওয়াট।

পিডিবি কর্মকর্তারা জানিয়েছেন, ঘোড়াশাল এআইএস গ্রিড সাবস্টেশন থেকেও বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছে। সেখানে আগুন, ইনসুলেটর ভেঙে যাওয়া ও অন্যান্য কারণে অনেক অঞ্চলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন আছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী