24 C
আবহাওয়া
৩:৩০ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » টাঙ্গাইলে যুবকের মরদেহ উদ্ধার

টাঙ্গাইলে যুবকের মরদেহ উদ্ধার

টাঙ্গাইল

বিএনএ, টাঙ্গাইল: টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের ধলেশ্বরী নদী তীরবর্তী ঘোষ পাড়া এলাকা থেকে ঝুলন্ত অবস্থায় রোববার (২১ নভেম্বর) দুপুরে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম আফজাল হোসেন (৪০)।

নিহত আফজাল হোসেন দাইন্যা ইউনিয়নের ফতেপুর পশ্চিম পাড়া গ্রামের মৃত মন্তাজ আলীর ছেলে। সে কৃষিকাজে জড়িত ছিল।

দাইন্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাভলু মিয়া লাবু জানান- শনিবার (২০ নভেম্বর) রাতে আফজাল হোসেন বাড়ি থেকে বেরিয়ে গিয়ে আর ফিরে আসেনি। পরদিন রবিবার ধলেশ্বরী নদীর তীরে গাছের সাথে গলায় কাপড় পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়।

এ বিষয়ে কাগমারী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মোঃ মোশারফ হোসেন জানান- ধলেশ্বরী নদীর তীর থেকে গাছের সাথে গলায় কাপড় পেঁচানো ঝুলন্ত অবস্থায় আফজাল নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। আপাতত বিষয়টি রহস্যজনক মনে হচ্ছে। ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পর যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিএনএ/ রহমান উজ্জ্বল, ওজি

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী