25 C
আবহাওয়া
৭:২০ অপরাহ্ণ - নভেম্বর ২৮, ২০২৬
Bnanews24.com
Home » গাজীপুরে দুই ভাইকে কুপিয়ে হত্যা

গাজীপুরে দুই ভাইকে কুপিয়ে হত্যা


বিএনএ, গাজীপুর : গাজীপুরে দুই ভাইকে  কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (২০ অক্টোবর) রাতে নগরীর বাঙ্গালগাছ বাঁশপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় রুবেল (৩০) নামে তাদের এক বন্ধুকে আটক করা হয়েছে।

নিহতরা হলেন- ময়মনসিংহের নান্দাইল উপজেলার মহিষকুরা গ্রামের আবুল কাসেমের ছেলে মো. শফিকুল ইসলাম (৩২) এবং তার ছোট ভাই মো. শুক্কুর আলী (২৮)।

নিহতদের বড় ভাই আমিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, শফিকুল বলাকা বাসের সহকারি ছিলেন। আর শুক্কুর ছিলেন অটোচালক। বাঙ্গালগাছ এলাকার হিমেল, সুমন ও রাসেল তার দুই ভাইয়ের কাছ থেকে কিছুদিন আগে ১০ হাজার টাকা ধার নেয়।শুক্রবার সেই টাকা দেয়ার কথা ছিল। টাকা আনার জন্য অটোরিকশা করে শফিকুল ও শুক্কুর বাঙ্গালগাছ এলাকায় যায়। সেখানে পাওনাদারদের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুই ভাইকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে ।

নিহত শফিকুলের স্ত্রী সুমাইয়া বলেন, বাঙ্গালগাছ এলাকায় একজন দোকানদারের সঙ্গে টাকা-পয়সা নিয়ে দ্বন্দ্ব ছিল। সেই দ্বন্দ্বের জেরে আমার স্বামী ও দেবরকে হত্যা করা হয়েছে।

সদর মেট্রো থানার ওসি জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, নিহতরা নগরীর ২৫ নম্বর ওয়ার্ডের ভুরুলিয়া এলাকার আব্দুল রশিদের বাড়ির ভাড়াটিয়া। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। মারামারির একটি মামলায় দুই ভাই সম্প্রতি কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছিলেন।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত