23 C
আবহাওয়া
৭:২৪ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ঝিনাইদহে মানববন্ধন

ঝিনাইদহে মানববন্ধন

ঝিনাইদহে মানববন্ধন

বিএনএ, ঝিনাইদহ: ধর্মীয় অনুভুতিতে আঘাত ও শারদীয় দুর্গোৎসবে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।বৃহস্পতিবার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচীর আয়োজন করে জেলা মানবাধিকার ফোরাম।

এতে ব্যানার ফেস্টুন নিয়ে ফোরামের নেতৃবৃন্দসহ মানবাধিকার কর্মীরা অংশ নেয়।

এসময় বক্তব্য রাখেন, জেলা মানবাধিকার ফোরামের সভাপতি আমিনুর রহমান টুকু, সাধারণ সম্পাদক শরিফা আক্তার, সদস্য সুব্রত কুমার মল্লিক, সদর উপজেলা শাখার সভাপতি জোয়ার্দ্দার সাজ্জাদুর রহমান, মানবাধিকার বাস্তবায়ন সংস্থা কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি শিবু পদ বিশ্বাস, এইড’র প্রতিনিধি খন্দকার আশরাফুন্নাহার আশাসহ অন্যান্যরা।

বক্তারা, ধর্মীয় অনুভুতিতে আঘাত ও সাম্প্রদায়িক হামলার সাথে জড়িতদের গ্রেফতার করে শাস্তির দাবি জানান। সেই সাথে আগামীতে এ ধরনের ঘটনা যেন না ঘটে সেজন্য সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।

বিএনএ নিউজ/ আতিক/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী