27 C
আবহাওয়া
১২:২৩ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » নারী খেলোয়াড়ের শিরশ্ছেদ করলো তালেবান

নারী খেলোয়াড়ের শিরশ্ছেদ করলো তালেবান

খেলোয়ার

বিএনএ স্পোর্টস ডেস্ক: তালেবানের দখলে আফগানিস্তান চলে যাওয়ার পর দেশটির খেলোয়াড়দের মাঝে দুশ্চিন্তা ছড়িয়ে পড়ে। সবচেয়ে বেশি আতংক দেখা দেয় নারী খেলোয়াড়দের মাঝে। এবার যেন সেটাই সত্যি হলো। আর তা হলো, আফগানিস্তানের জাতীয় ভলিবল দলের এক নারী খেলোয়াড়কে শিরশ্ছেদ করেছে তালেবানরা। এতে বলা হয়, ওই খেলোয়াড়ের নাম মাহজুবিন হাকিমি। অক্টোবরের শুরুর দিকে কাবুলে তালেবানরা তাকে শিরশ্ছেদ করে।

ফার্সি ইন্ডিপেন্ডেন্টকে দেওয়া সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেন আফগান নারী জাতীয় ভলিবল দলের অন্যতম কোচ সুরায়া আফজালি (ছদ্মনাম)।

তিনি বলেন, ঘটনার পর মাহজুবিনের পরিবারকে এ বিষয়ে মুখ না খোলার জন্য হুমকি দেন তালেবান সদস্যরা। ফলে বিষয়টি এতদিন প্রকাশ্যে আসেনি।

আফগান সরকারের পতনের আগে মাহজুবিন কাবুল মিউনিলিপ্যালিটি ভলিবল ক্লাবের হয়ে প্রতিনিধিত্ব করতেন। তিনি ছিলেন ক্লাবের অন্যতম সেরা খেলোয়াড়।

সুরায়া আফজালি বলেন, তালেবানের হাতে আফগান সরকারের পতনের পর, নারী খেলোয়াড়রা নিরাপত্তা হুমকির সম্মুখীন হন। তাদের খোঁজে বিভিন্ন শহরে বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চালায় তালেবানরা। যেসব নারী আন্তর্জাতিক ও দেশে কোনো খেলায় অংশ নিয়েছেন তারা হুমকির মধ্যে রয়েছেন।

আফগান কোচ আরও জানান, তালেবানরা ক্ষমতা দখলের আগে তাদের মাত্র দুজন খেলোয়াড় দেশ ছেড়ে পালিয়ে যেতে পেরেছেন। ফলে মাহজুবিনের মতো বাকিরা রয়ে গেছেন আফগানিস্তানেই। তাদের দিন কাটছে আতংকে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের