25 C
আবহাওয়া
৮:২৪ অপরাহ্ণ - নভেম্বর ২৮, ২০২৬
Bnanews24.com
Home » করোনা, বিশ্বে আরও সাড়ে ৭ হাজার মানুষের মৃত্যু

করোনা, বিশ্বে আরও সাড়ে ৭ হাজার মানুষের মৃত্যু

দেশে একদিনে ১১১৬ জনের করোনা শনাক্ত

বিএনএ বিশ্ব ডেস্ক: বিশ্বের বিভিন্ন দেশে জোরকদমে করোনার টিকাদান কার্যক্রম চলছে। ইতোমধ্যে বেশিরভাগ দেশ তাদের প্রাপ্তবয়স্ক জনসংখ্যার বেশিরভাগকে টিকা দিয়ে ফেলেছে। এরপরও মহামারি ভাইরাসটিতে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা ওঠানামা করছে।

বিশ্বজুড়ে গত একদিনে নতুন করে করোনায় ৭ হাজার ৪৭২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো হয়েছে ৪৯ লাখ ৩৭ হাজার ৪১০ জনে।

আর একই সময়ে আক্রান্ত হয়েছে ৪ লাখ ৫০ হাজার ৪৩২ জন। ফলে বিশ্বে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ কোটি ২৭ লাখ ৮৬ হাজার ৩৬৬ জনে। করোনা থেকে সেরে উঠেছে ২২ কোটি ৬৩ হাজার ৬০৭ জন।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) এসব তথ্য জানিয়েছে করোনা ভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার।

সংস্থাটির তথ্য অনুযায়ী, করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ৪ কোটি ৬০ লাখ ৮২ হাজারের বেশি মানুষের। মৃত্যু হয়েছে ৭ লাখ ৫১ হাজার ৬৯২ জনের।

দৈনিক প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে রাশিয়া। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছে ১ হাজার ২৮ জন। নতুন করে করোনায় সংক্রমিত হয়েছে ৩৪ হাজার ৭৩ জন। মহামারি শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত দেশটিতে মোট ২ লাখ ২৬ হাজার ৩৫৩ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত রোগীর সংখ্যা ৮০ লাখ ৯৪ হাজার ৮২৫ জন।

গত ২৪ ঘণ্টায় যুক্তরাজ্যে নতুন করে করোনায় মারা গেছে ১৭৯ জন। সংক্রমিত হয়েছে ৪৯ হাজার ১৩৯ জন। মহামারির শুরু থেকে এই দেশটিতে এখন পর্যন্ত ১ লাখ ৩৯ হাজার ৩১ জন মারা গেছে। ৮৫ লাখ ৮৯ হাজার ৭৩৭ জন করোনায় আক্রান্ত হয়েছে।

করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে ৪০১ জন মারা গেছে। নতুন করে করোনায় সংক্রমিত হয়েছে ১৫ হাজার ৬১০ জন। মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত দেশটিতে মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ৪ হাজার ৩০৩ জনের। শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ১৬ লাখ ৮০ হাজার ৪৮৯ জন।

গত ২৪ ঘণ্টায় মেক্সিকোতে মারা গেছে ৪৪৬ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত উত্তর আমেরিকার এই দেশটিতে ২ লাখ ৮৪ হাজার ৯২৩ জনের মৃত্যু হয়েছে।

করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ১৬০ জন এবং নতুন করে আক্রান্ত হয়েছে ১৮ হাজার ৩৫৯ জন। দেশটিতে মোট  ৪ লাখ ৫২ হাজার ৮৪৪ জন মারা গেছে এবং আক্রান্ত ৩ কোটি ৪১ লাখ ২৬ হাজার ৬৮২ জন।

এছাড়া, করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ইরানে ১৬২ জন, তুরস্কে ২১৪ জন এবং ইউক্রেনে ৪৯৫ জন মারা গেছে।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চে করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ
আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত