33 C
আবহাওয়া
৪:০১ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » “দরূদ শরীফ হচ্ছে আল্লাহর নৈকট্য লাভের একমাত্র মাধ্যম”

“দরূদ শরীফ হচ্ছে আল্লাহর নৈকট্য লাভের একমাত্র মাধ্যম”

দরূদ শরীফ হচ্ছে আল্লাহর নৈকট্য লাভের একমাত্র মাধ্যম"

বিএনএ, চট্টগ্রাম :চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে ১৯ দিনব্যাপী সীরাত মাহফিলের তৃতীয় দিন বিভিন্ন বক্তার আলোচনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।
বুধবার(২০ অক্টোবর) বয়ান করেন চুনতী আউলিয়া জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা সাজেদুল কাদের, চুনতী মসজিদে বায়তুল্লাহ’র খতিব মাওলানা সালাহ উদ্দীন হাবিবী ও আল জামেয়া ইসলামিয়া পটিয়ার সিনিয়র শিক্ষক আলহাজ্ব মাওলানা আখতার হোছাইন আনোয়ারী। অনুষ্ঠানে ছদরে মাহফিল ছিলেন কলাউজান রশিদিয়া ফাযিল মাদরাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আবু বকর। কালামে পাক থেকে তেলাওয়াত করেন হাফেজ মুহাম্মদ সাহিম ও হাফেজ আবু তাকরী মুহাম্মদ সিফাতুল্লাহ। না’আতে রসূল (সা.) পরিবেশন করেন নুরুল হাশেম বাদশা, আবু হানিফা মুহাম্মদ হাসান।
আলোচকরা বলেন, দরূদ শরীফ হচ্ছে আল্লাহর নৈকট্য লাভের একমাত্র মাধ্যম। দরূদ শরীফ ব্যতীত কোনো ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয়। স্বপ্নযোগে রাসূল (সা.) এর দিদার লাভের প্রধান মাধ্যম হচ্ছে দরূদ শরীফ। দরূদ শরীফের গুরুত্ব বর্ণনা করতে গিয়ে বলা হয়, নবীর প্রেমে হয়ে ফেদা, দুরূদ পড় সবে সদা, দুরূদ পড়েন নিজে খোদা ক্বোরআনেতে ঐ প্রমাণ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চুনতী হাকিমিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ হাফিজুল হক নিজামী, অধ্যক্ষ মাওলানা ফারুক হোসেন, মাহফিল মোতওয়াল্লী পরিষদের সাংগঠনিক সম্পাদক শাহজাদা আব্দুল মালেক ইবনে দিনার নাজাত প্রমুখ।
বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’