29 C
আবহাওয়া
২:০৮ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » ৭টি যুদ্ধ থামিয়েছি, আমার ৭টা নোবেল পাওয়া উচিত: ট্রাম্প

৭টি যুদ্ধ থামিয়েছি, আমার ৭টা নোবেল পাওয়া উচিত: ট্রাম্প


বিএনএ, বিশ্ব ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন,তিনি ভারত-পাকিস্তানসহ সাতটি যুদ্ধ থামিয়েছেন এবং এজন্য তার সাতটি নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত।তার দাবি, এসব যুদ্ধের ৬০ শতাংশই থেমেছে বাণিজ্যের মাধ্যমে। ভারতের ক্ষেত্রে তিনি দুই দেশের মধ্যে বাণিজ্য বন্ধের হুমকি দিয়েই যুদ্ধ থামিয়েছেন বলে উল্লেখ করেন তিনি।

শনিবার (২০ সেপ্টেম্বর) আমেরিকান কর্নারস্টোন ইনস্টিটিউটের ফাউন্ডার্স ডিনারে দেওয়া বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ট্রাম্প বলেন, অনেকে বলেন আমি যদি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে পারি, তাহলে নোবেল পাবো। আমি বলি, আমি তো ইতোমধ্যে সাতটি যুদ্ধ থামিয়েছি—প্রতিটির জন্য আমার আলাদা নোবেল পাওয়া উচিত।

তিনি আরও দাবি করেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধও তার পক্ষে থামানো সম্ভব কারণ পুতিনের সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল, যদিও তিনি রুশ প্রেসিডেন্টের আচরণে হতাশ হয়েছেন।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী