26 C
আবহাওয়া
১২:১৬ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » সাভারে কাউন্সিলরের সহযোগী পরিচয়ে চাঁদা দাবি

সাভারে কাউন্সিলরের সহযোগী পরিচয়ে চাঁদা দাবি

সাভারে কাউন্সিলরের সহযোগী পরিচয়ে চাঁদা দাবি

বিএনএ, চট্টগ্রাম : সাভার প্রতিনিধি: সাভারে দাবিকৃত ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে বালু ব্যবসায়ীর ভেকুর চাবি নিয়ে কাজ বন্ধ করার অভিযোগ পাওয়া গেছে বাকি নামের এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত বাকি কাউন্সিলর রমজানের সহযোগী বলে জানা গেছে। রোববার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সাভারের নামা বাজার বাঁশপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। চাঁদাবাজরা খুব প্রভাবশালী হওয়ায় কোথাও কোন অভিযোগ দায়েরের সাহস পাচ্ছে না ভুক্তভোগীরা। অভিযুক্ত বাকি মিয়া ওই এলাকার বেঁদে পল্লির বাসিন্দা। তিনি স্থানীয় কাউন্সিলের বিশ্বস্ত সহযোগী বলে জানা গেছে।

ভুক্তভোগী মুকুল জানায়, গত কয়েক মাস আগে পৌরসভার বাঁশপট্টি এলাকার সোহাগের কাছ থেকে ৩ শতাংশ জমি কেনেন স্থানীয় কাউন্সিলর রমজান। সেই জমিটি আগে থেকেই ভাড়া নিয়ে আমি বালুর ব্যবসা করছিলাম। জমিতে প্রায় ৭ থেকে ৮ লাখ টাকার বালু চাঁদপুর থেকে এনে মজুদ রাখি। সোহাগ বালু ছাড়া শুধু জমি বিক্রি করলেও ওই বালু আমাদের নিতে দিচ্ছেন না। এরই ধারাবাহিকতায় গত ৭ সেপ্টেম্বর থেকে আমাদের কাজ একেবারেই বন্ধ করে দিয়েছে। আমরা কাজ করার চেষ্টা করলে বাকি নামের ওই ব্যক্তি এসে ভেকুর চাবি নিয়ে নেয় এবং বলে কাউন্সিলর রমজানের অফিস থেকে চাবি নিয়ে আসতে।

এ বিষয়ে অভিযুক্ত বাকি বলেন, আমি ভেকুর চাবি নেই নি এমনকি কোন টাকাও দাবি করি নি। তারা মিথ্যা কথা বলেছে। ঘটনা হলো ওই জমি আমরা কিনে নিয়েছি। সেখানে তাদেরও কিছু বালু ছিল। জমি কেনার পর আমারাও সেখানে বালু ফেলেছি। কিন্তু তারা আমাদের না জানিয়ে সেখানকার বালু ভেকু দিয়ে উত্তোলন করছিল। তারা আমাদের জানিয়ে তাদের বালু তারা নিয়ে যাবে তাতে আমাদের সমস্যা নাই।

জমি বিক্রেতা আসাদুজ্জামান সোহাগ বলেন, ওই জমি আগে আমি মুকুলকে ভাড়া দিয়েছি। এখনও তার ভাড়ার মেয়াদ আছে। আমি বালুসহ জমি বিক্রি করি নি। তাছাড়া জমি এখনও রেজিষ্টেশন করা হয় নি। অনুসন্ধানে জানা যায়, সাভার পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর আ ‘লীগ নেতা রমজান আহমেদ বেদে পল্লীর একটি সিন্ডিকেটের মাধ্যমে এলাকা পরিচালনা করেন। পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার নাম ভাঙ্গিয়ে এরা এলাকার মানুষকে জিম্মি করে রেখেছে। এদের ভয়ে কেউ কোন কথা বলতে পারেন না। এই চক্রটির বিরুদ্ধে কেউ কথা বললে তাদের উপর নেমে আসে অমানবিক নির্যাতন। এই নিয়ে এলাকায় চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

এ বিষয়ে কাউন্সিলর রমজান বলেন, এ ধরনের কোন অভিযোগ আমার কাছে আসেনি। তাদের আমাদের সাথে বসতে বলেন। বিষয়টি সমাধান করা হবে।

বিএনএনিউজ২৪.কম/ ইমরান খান, আমিন

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী