24 C
আবহাওয়া
৫:১৪ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » নতুন সিনেমা ‘হারুনের ভাতের হোটেল’

নতুন সিনেমা ‘হারুনের ভাতের হোটেল’

cinema

বিনোদন ডেস্ক: শেখ হাসিনার সরকার পতনের পর নানা ঘটনা আলোচনা হচ্ছে। এরমধ্যে একটি হলো সাবেক ডিবি কর্মকর্তা হারুন-অর-রশিদের ভাত খাওয়ানো। কার্যালয়ে আসা অতিথি বা আটক ব্যক্তিদের খাওয়ানোর সেসব স্থিরচিত্র ও ভিডিও তিনি ফেসবুকে প্রচার করতেন। বিষয়টি নিয়ে হাইকোর্টও অসন্তোষ প্রকাশ করেছেন। অনেকেই গোয়েন্দা কার্যালয়কে ‘হারুনের ভাতের হোটেল’ও বলতেন। এবার এই বিষয়টি নিয়ে সিনেমা তৈরির ঘোষণা দিয়েছেন অভিনয়শিল্পী জাদু আজাদ।

সিনেমার নাম ‘হারুনের ভাতের হোটেল’। গতকাল বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে এই নাম নিবন্ধন করেন তিনি।

সেখানে দেখা যায়, এতে পরিচালক হিসেবে আছে জাদু আজাদের নাম। ছবি নিয়ে তার প্রত্যাশা জানতে চাইলে বলেন, ‘সিনেমা বানানোতে আমরা কোনোরকম আপস করব না। ছবিটা সেই হবে কিন্তু।’

কারা এই ছবিতে অভিনয় করবেন তা এখন চূড়ান্ত করেননি বলে জানালেন জাদু। তার ভাষ্য, ‘এখনও সেগুলো ভাবিনি। তবে বেশ কিছু চমক থাকবে এতে।’

চলচ্চিত্র পরিচালক সমিতির শিডিউল খাতা থেকে জানা গেছে, গত ১০ দিনে ৬টির মতো ছবির নাম নিবন্ধিত হয়েছে। এগুলো হলো—বদিউল আলম ‘ভয়ংকর আয়নাঘর’, জয় সরকার ‘আয়নাঘর’, বেলাল সানি ‘পরিবর্তন’, জানেসার উসমান ‘অন্ধকারের আয়নাঘর’ নামের ছবি নির্মাণের জন্য নিবন্ধন করেছেন।

বিএনএনিউজ২৪/ এমএইচ/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী