33 C
আবহাওয়া
৫:৪২ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » সাতক্ষীরা সীমান্তে ৫ কোটি টাকার ভারতীয় ক্রিস্টাল মেথ উদ্ধার

সাতক্ষীরা সীমান্তে ৫ কোটি টাকার ভারতীয় ক্রিস্টাল মেথ উদ্ধার


বিএনএ, সাতক্ষীরা : ভারত থেকে বাংলাদেশে মাদকদ্রব্য পাচারকালে এক কেজি ভারতীয় ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করেছে বিজিবি। মঙ্গলবার (২০ আগস্ট) রাতে সাতক্ষীরার কলারোয়া উপজেলার হঠাৎগঞ্জ এলাকা থেকে এ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। তবে এসময় কোনো চোরাকারবারিকে আটক করতে পারেনি তারা।

বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির নায়েব সুবেদার মো. শামীম আলমের নেতৃত্বে বিজিবির একটি চৌকস দল কলারোয়া উপজেলার হঠাৎগঞ্জ এলাকায় অবস্থান নেয়। মাদক চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে রাতের অন্ধকারে ঘন জঙ্গলের মধ্য দিয়ে পালিয়ে যায়।

পরে ওই এলাকা তল্লাশি চালিয়ে একটি ব্যাগ থেকে এক কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করে বিজিবি। যার বাজারমূল্য প্রায় ৫ কোটি টাকা।

বিএনএনিউজ/এইচ.এম।

 

 

Loading


শিরোনাম বিএনএ
বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর