26 C
আবহাওয়া
১২:৪৯ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ঝালকাঠিতে বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ

ঝালকাঠিতে বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ

ঝালকাঠিতে বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ

বিএনএ, বরিশাল: ঝালকাঠির নলছিটিতে বাকপ্রতিবন্ধী এক তরুণীকে (৩০) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত সিফাত খান নামে এক যুবককে আসামি করে সোমবার (২১ আগস্ট) দুপুরে নলছিটি থানায় একটি মামলা দায়ের হয়েছে।

পুলিশ জানায়, গত ১৭ আগস্ট রাতে ঘরে একা পেয়ে জোরপূর্বক বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ করে প্রতিবেশী সিফাত খান। মেয়েটি এ ঘটনা তার বাবা-মাকে জানায়। তারা বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিকে জানালে ক্ষিপ্ত হয়ে সিফাত ওই পরিবারটিকে ভয়ভীতি দেখাতে থাকে। স্থানীয়দের সহযোগিতায় মেয়ের মা বাদী হয়ে সোমবার দুপুরে নলছিটি থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের খবর পেয়ে এলাকা ছেড়ে পালিয়েছে সিফাত।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান বলেন, বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।

বিএনএনিউজ/সাইয়েদ কাজল,বিএম

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী