31 C
আবহাওয়া
৩:৪৬ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » বাইরের শক্তি আফগানিস্তানকে নিয়ন্ত্রণে ব্যর্থ হবে : পুতিন

বাইরের শক্তি আফগানিস্তানকে নিয়ন্ত্রণে ব্যর্থ হবে : পুতিন

পুতিন

বিএনএ, বিশ্বডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, বাইরের শক্তি আফগানিস্তানের সংস্কৃতি ও ঐতিহ্যকে অবহেলা করেছে। তারা তাদের মূল্যবোধ আফগানিস্তানে জোর করে চাপিয়ে দিতে চেয়েছে। এসব কর্মকান্ড বন্ধ করা উচিত।

শুক্রবার (২০ আগস্ট) জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেলের সঙ্গে যৌথ এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রুশ প্রেসিডেন্ট।

পুতিন বলেন, তালেবান ইতোমধ্যে আফগানিস্তানের অধিকাংশ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছে। এ বাস্তবতা আন্তর্জাতিক সমাজের লক্ষ্য করা উচিত।

তিনি বলেন, তালেবান তাদের সামরিক অভিযান ইতোমধ্যে শেষ করার ঘোষণা দিয়েছে। তারা নিজ দেশের জনগণ ও অবস্থানরত বিদেশীদের অধিকার ও কল্যাণের সুরক্ষার প্রতিশ্রুতিও দিয়েছে। রাশিয়া তাদের এসব ঘোষণার প্রতি নজর রাখছে।

প্রেসিডেন্ট পুতিন আরো বলেন, রাশিয়া আফগানিস্তানকে ভালভাবে জানে। বাইরের শক্তি আফগানিস্তানকে নিয়ন্ত্রণে ব্যর্থ হবে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী