26 C
আবহাওয়া
৮:৪২ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » আফগানিস্তানে বিরোধী জোটের তিন জেলা পুনরুদ্ধার, নিহত ১৫ তালিবান

আফগানিস্তানে বিরোধী জোটের তিন জেলা পুনরুদ্ধার, নিহত ১৫ তালিবান

আফগানিস্তানে বিরোধী জোটের তিন জেলা পুনরুদ্ধার, নিহত ১৫ তালিবান

বিএনএ বিশ্বডেস্ক :প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট আমরুল্লা সালেহ্‌র অনুগত তালেবান বিরোধী জোট তিনটি জেলা পুনরুদ্ধার করেছে। শুক্রবার(২০ আগস্ট) উত্তর-মধ্য আফগানিস্তানের বাগলার প্রদেশের তিনটি জেলা তালিবানের দখলমুক্ত করেছে বলে বিরোধীজোট এ দাবী জানায়।

স্থানীয়  সংবাদমাধ্যম জানিয়েছে, তীব্র লড়াইয়ের পর শুক্রবার বাগলান প্রদেশের বানু, পুল-ই-হিসার এবং দে-সালাহ্‌ জেলা পুনরুদ্ধার করেছে বিরোধী জোট। সংঘর্ষে নিহত হয়েছেন অন্তত ১৫ জন তালিবান যোদ্ধা। আহতও বেশ কয়েক জন।

কাবুলের পতনের পরেও সালেহ্‌ জানিয়েছিলেন, তালিবানের বিরুদ্ধে লড়াই চলবে। বুধবার মধ্য-উত্তরাংশের পারওয়ান প্রদেশের রাজধানী চারিকার-সহ বেশ কিছু এলাকা ছিনিয়ে নেয় তালিবান বিরোধী বাহিনী। ইতিমধ্যেই সালেহ্‌র সঙ্গে পঞ্জশির প্রদেশের প্রভাবশালী তাজিক নেতা আহমেদ মাসুদ হাত মিলিয়েছেন। পঞ্জশির এলাকার মাসুদের অনুগত যোদ্ধার সংখ্যা প্রায় ১০ হাজার।

পারওয়ান এবং বাগলান প্রদেশ দখলে এলে উত্তর আফগানিস্তানের বৃহত্তম শহর মাজার-ই-শরিফে অবস্থানরত তালেবানদের সঙ্গে রাজধানী কাবুলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে বলে সামরিক পর্যবেক্ষকরা মনে করছেন।

বিএনএ/ওজি

 

 

 

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ