25 C
আবহাওয়া
৭:৩০ অপরাহ্ণ - নভেম্বর ২৮, ২০২৬
Bnanews24.com
Home » আমাদের অর্থ ফেরত দিন : আমেরিকাকে তালেবান

আমাদের অর্থ ফেরত দিন : আমেরিকাকে তালেবান

আমাদের অর্থ ফেরত দিন : আমেরিকাকে তালেবান

বিএনএ, বিশ্বডেস্ক : আমেরিকায় আটকে পড়া আফগানিস্তানের অর্থ ফেরত দেয়ার জন্য ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছে তালেবান। তালেবানের মুখপাত্র বলেছেন, আমেরিকার পক্ষ থেকে আফগানিস্তানের অর্থ আটকে দেয়া অত্যন্ত অন্যায়। আফগান বার্তা সংস্থা ‘আওয়া’এ খবর জানিয়েছে।

আমেরিকায় থাকা আফগানিস্তানের অর্থ আটকে দেয়ার একই সময়ে তালেবান নিয়ন্ত্রিত আফগানিস্তানকে আর্থিক সহযোগিতা করা হবে না বলে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ যে ঘোষণা দিয়েছে তার প্রতিক্রিয়ায় তালেবান এ মন্তব্য করেছে।

কাতারের রাজধানী দোহায় তালেবানের রাজনৈতিক দপ্তরের মুখপাত্র সোহাইল শাহিন বলেছেন, আমেরিকা ও আইএমএফের ঘোষণা অত্যন্ত অন্যায় ও অবিচারের শামিল কারণ এই মুহূর্তে আফগানিস্তানের পুনর্গঠনের জন্য আমাদের অর্থ প্রয়োজন।

তিনি ‘আফগানিস্তানের জনগণের দাবি ও আশা-আকাঙ্ক্ষার’ প্রতি সম্মান জানানোর জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানান।

গত বুধবার আন্তর্জাতিক মুদ্রা তহবিল ঘোষণা করেছে, তালেবানকে কোনো ধরনের আর্থিক সাহায্য করবে না আইএমএফ। এছাড়া, মার্কিন অর্থ মন্ত্রণালয় বলেছে, দেশটিতে থাকা আফগানিস্তানের সব অর্থ জব্দ করা হয়েছে।  গত ১৫ আগস্ট তালেবান কাবুলের নিয়ন্ত্রণ গ্রহণ করার সময় আফগানিস্তানের ৯০০ কোটি ডলারের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর এসেছে। এসব অর্থের বেশিরভাগই আমেরিকার হাতে রয়েছে।

সোহাইল শাহিন আরো বলেন, “আফগানিস্তানের পুনর্গঠনের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আফগানিস্তানের জনগণ তীব্রভাবে অর্থের মুখাপেক্ষী। এদেশের কেন্দ্রীয় ব্যাংকের বাজেট প্রয়োজন।“ (পার্সটুডে)

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত