22 C
আবহাওয়া
১০:৫১ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » আফগানিস্তানে বন্যায় ২০ জনের মৃত্যু

আফগানিস্তানে বন্যায় ২০ জনের মৃত্যু


বিএনএ, বিশ্বডেস্ক : আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলে আকস্মিক বন্যায় অন্তত ২০ জন প্রাণ হারিয়েছেন। দেশটির সরকার মঙ্গলবার (২১ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছে। সোমবার (২০ জুলাই) রাত পর্যন্ত ১০০ জনেরও বেশি মানুষ নিখোঁজ থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তালেবান সরকারের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, বন্যার সবচেয়ে বেশি প্রভাব পড়েছে নূরিস্তান প্রদেশের রাজধানী পারুনে। কর্তৃপক্ষ জানায়, বন্যায় অন্তত ৮০ জন আহত হয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, আফগান-পাকিস্তান সীমান্তের এই দুর্গম অঞ্চলে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করা হয়েছে বলে তালেবান কর্মকর্তারা জানিয়েছেন।

আফগানিস্তান জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর অন্যতম। যার ফলে দেশের কিছু অংশে খরা এবং অন্য অংশে অতিরিক্ত বৃষ্টিপাত দেখা যাচ্ছে।

এ ছাড়া গত কয়েক দশকে নূরিস্তানসহ অন্যান্য প্রদেশে বন উজাড়ের কারণে মাটিতে বৃষ্টির পানি শোষণের ক্ষমতা কমে গিয়ে আকস্মিক বন্যার তীব্রতা আরও বৃদ্ধি পেয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!