26 C
আবহাওয়া
১১:০৯ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » চকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে ইউপি সদস্যের মৃত্যু

চকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে ইউপি সদস্যের মৃত্যু

চকরিয়ায় বিদুৎস্পৃষ্টে ইউপি সদস্যের মৃত্যু

বিএনএ, কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফাঁশিয়াখালী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য অনিমেশ দাশের (৫৫) মৃত্যু হয়েছে।

শুক্রবার (২১ জুলাই) সকাল ১০টার দিকে বাড়ির পানির মোটরের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় অনিমেশ।

এসময় স্থানীয় লোকজন উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত অনিমেশ দাশ ফাঁশিয়াখালী ইউনিয়নের ঘুনিয়া হিন্দুপাড়ার প্যারি মোহন দাশের ছেলে ও ফাঁশিয়াখালী ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য ছিলেন।

ফাঁশিয়াখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

বিএনএনিউজ/শাহীন,বিএম/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী