29 C
আবহাওয়া
২:৩০ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » ইরানের পরমাণুর বিষয়ে গোয়েন্দা তথ্য ভুল ছিল: ট্রাম্প

ইরানের পরমাণুর বিষয়ে গোয়েন্দা তথ্য ভুল ছিল: ট্রাম্প


বিএনএ, বিশ্বডেস্ক : ইরান বর্তমানে কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করছে না বলে সম্প্রতি  মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড যে মন্তব্য করেছেন তার বক্তব্য নাকচ করে দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার (২০ জুন) ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‌ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে- এমন কোনো প্রমাণ নেই বলে তুলসী গ্যাবার্ড যে কথা বলেছিলেন তা ছিল ভুল। তিনি বলেন, ‘আমার গোয়েন্দা সম্প্রদায় ভুল ছিল’।

মার্কিন প্রেসিডেন্ট  আরও বলেন, ‘যুদ্ধের ক্ষেত্রে ইসরায়েল ভালো করছে। আমার মনে হয় আপনারা বলতে পারেন ইরান কম ভালো করছে’।

ট্রাম্প জানান, যদিও তিনি ইসরায়েল ও ইরানের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তিকে ‘সমর্থন’ করতে পারেন। তিনি বলেন, ইসরায়েল-ইরান সংঘাতে ‘ইউরোপ সাহায্য করতে পারবে না’।

উল্লেখ্য, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে অজুহাতে গত ১৩ জুন ভোরে দেশটিতে ব্যাপক হামলা শুরু করে ইসরায়েল। এ অভিযানের কোডনাম অপারেশন রাইজিং লায়ন। তাদের লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক স্থাপনা, সামরিক ঘাঁটি ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের আবাসিক ভবন।

বিএনএ/ ওজি/শাম্মী

 

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী