28 C
আবহাওয়া
৬:৩৪ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১২, ২০২৬
Bnanews24.com
Home » চকরিয়ায় আগুনে পুড়ে ঘুমন্ত শিশুর মৃত্যু

চকরিয়ায় আগুনে পুড়ে ঘুমন্ত শিশুর মৃত্যু


বিএনএ, কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ায় একটা বাড়িতে আগুন লেগে ঘুমন্ত অবস্থায় সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার(২০ মে) দিবাগত রাত একটার দিকে চকরিয়া পৌরসভার হালকাকারা এলাকার মৌলভীরচরে এ ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম ওসমা মণি (৭)। সে হালকাকারা এলাকার মৌলভীরচরের বাসিন্দা সংযুক্ত আরব আমিরাতপ্রবাসী মোহাম্মদ ওসমানের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, , মৌলভীরচরের মো. বাহাদুর মিস্ত্রির বসতঘরে দক্ষিণ কোনায় অবস্থিত চুলা থেকে আগুনের সূত্রপাত। আগুন লাগার ১০ মিনিটের মধ্যে লেলিহান শিখা বাড়ির সব প্রান্তে ছড়িয়ে পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় পুড়ে মৃত্যু হয় ওসমানের মেয়ে ওসমা মণির। বাড়িতে বাহাদুর মিস্ত্রি, তাঁর ভাই মোহাম্মদ ওসমান ও মোহাম্মদ মিজান স্ত্রী-সন্তান নিয়ে আলাদা আলাদা ঘরে থাকতেন।

পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রেজাউল করিম বলেন, বসতঘরটি বাঁশের বেড়া দিয়ে টিনের ছাউনি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

ওসমা মণির মা শাহিনা আকতার বলেন, তাঁর দুই ছেলে, এক মেয়ে। ১০ বছরের বড় ছেলে ও ২২ মাসের ছোট ছেলে তাঁর সঙ্গে ঘুমিয়ে ছিল। আগুন লাগার সঙ্গে সঙ্গে তিনি দুই সন্তান নিয়ে বেরিয়ে পড়েন। একমাত্র মেয়ে ওসমা মণি তার চাচির সঙ্গে ঘুমিয়ে ছিল।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাত সোয়া একটার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) তফিকুল আলম ও চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী।

বিএনএ/ এইচ এম ফরিদুল আলম শাহীন, ওজি

Loading


শিরোনাম বিএনএ
সমকালের বরিশাল অফিস থেকে সাবেক ব্যুরো প্রধানের মরদেহ উদ্ধার পাবনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত