22 C
আবহাওয়া
৯:৫৬ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » দাম না কমলে ভারত থেকে পেঁয়াজ আমদানি হবে-কৃষিমন্ত্রী

দাম না কমলে ভারত থেকে পেঁয়াজ আমদানি হবে-কৃষিমন্ত্রী

জনগণের টাকা কোথায়, কীভাবে, কী কাজে ব্যয় হচ্ছে-তা জানাতে হবে-কৃষিমন্ত্রী

বিএনএ, ঢাকা:  কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, দেশে পর্যাপ্ত পেঁয়াজ মজুত থাকা সত্ত্বেও বাজারে এখন পেঁয়াজের দাম ৮০ টাকা। যা কাম্য নয়। তিনি হুঁশিয়ারী উচ্চারণ করে বলেন, আগামী দুই থেকে তিন দিনের মধ্যে পেঁয়াজের দাম না কমলে, ভারত থেকে পেঁয়াজ আমদানি করা হবে।

রবিবার (২১ মে২০২৩) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ হুঁশিয়ারী উচ্চারণ করেন কৃষিমন্ত্রী ।

কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, ‘আমরা মাঠ থেকে তথ্য পাচ্ছি যে, পর্যাপ্ত পেঁয়াজ মজুত আছে। তবুও দাম বেশি।’ ‘পেঁয়াজের দাম ৪৫ টাকার (প্রতি কেজি) বেশি হওয়া উচিত না।’ ফলে, দুই থেকে তিন দিনের মধ্যে দাম না কমলে ভারত থেকে পেঁয়াজ আমদানি করা হবে বলে জানান কৃষিমন্ত্রী।

বিএনএনিউজ২৪,জিএন

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!