27 C
আবহাওয়া
২:১২ পূর্বাহ্ণ - অক্টোবর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ইন্দোনেশিয়ায় ফেরিডুবি, ৪ মরদেহ উদ্ধার

ইন্দোনেশিয়ায় ফেরিডুবি, ৪ মরদেহ উদ্ধার


বিএনএ, ডেস্ক :ইন্দোনেশিয়ার বালি দ্বীপের কাছে একটি যাত্রীবাহী ফেরি ডুবে যাওয়ার ঘটনায় কমপক্ষে চারজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন ৩৮ জন এবং ২৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) এক বিবৃতিতে পূর্ব জাভা সার্চ অ্যান্ড রেসকিউ অফিসের কর্মকর্তা থালিব এই তথ্য নিশ্চিত করেন।

বুধবার (২ জুলাই) রাতের দিকে পূর্ব জাভার কেতাপাং বন্দর থেকে বালি দ্বীপের গিলিমানুক বন্দরের উদ্দেশ্যে রওয়ানা দেয় ‘কেএমপি তুনু প্রতমা জয়া’ নামের ফেরিটি। প্রায় ৩০ মিনিট পর সেটি সাগরে ডুবে যায়।

জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার (বিএএসএআরএনএএস) এক বিবৃতিতে বলা হয়েছে, ফেরিতে ৫৩ জন যাত্রী, ১২ জন কর্মী এবং ২২টি যানবাহন ছিল। এর মধ্যে ১৪টি ছিল ট্রাক।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী দেশের সব স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট রসায়নে নোবেল পেলেন ফ্রান্স ও জাপানের দুই বিজ্ঞানী চেম্বার জজ স্থগিত করলো সারের ডিলারশিপ সংক্রান্ত হাইকোর্টের আদেশ ৭ই অক্টোবর: গাজার ট্র্যাজেডি ও বিশ্ব বিবেকের চরম পরাজয় দুই দিন বন্ধ থাকার পর ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনও কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: ডি‌বি প্রধান প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী ডেঙ্গুতে রেকর্ড ১০ জনের মৃত্যু মৃত্যুর ১৪ বছর পর ফাঁস হলো আখতারুজ্জামান বাবুর জাপানি বিয়ে!