32 C
আবহাওয়া
১১:৪৭ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » ঢাকায় আসছেন আইসিসি চেয়ারম্যান

ঢাকায় আসছেন আইসিসি চেয়ারম্যান

ঢাকায় আসছেন আইসিসি চেয়ারম্যান

বিএনএ ডেস্ক: দুই দিনের সফরে ঢাকায় আসছেন আইসিসির চেয়ারম্যান গ্রেগ বার্কলি। রোববার (২২ মে) ঢাকা এসে পৌঁছাবেন ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার প্রধান।

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের চলমান টেস্ট সিরিজ দেখা ছাড়াও তিনি ঘুরে দেখতে পারেন বিসিবি’র নেয়া বিভিন্ন কার্যক্রম।

বিসিবি জানায়, গ্রেগ বার্কলি মূলত বাংলাদেশের ক্রিকেটের খোঁজখবর নিতেই আসছেন। মেয়াদের শেষ ভাগে তিনি ঘুরে দেখছেন বিভিন্ন দেশের ক্রিকেট কার্যক্রম। সেই ধারাবাহিকতায় বাংলাদেশ সফরে আসছেন তিনি।

বিসিবি জানায়, বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার ঢাকা টেস্টের প্রথম দিন মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে বসে খেলা দেখবেন গ্রেগ বার্কলি। তবে নির্দিষ্ট কোনো এজেন্ডা নিয়ে আইসিসি সভাপতি বাংলাদেশে আসছেন না বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ
ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক