23 C
আবহাওয়া
৬:৪১ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » ট্রেন-পিকআপ সংঘর্ষ: নিহত তিন

ট্রেন-পিকআপ সংঘর্ষ: নিহত তিন

ট্রেন

বিএনএ, গাজিপুর:  ঢাকা-সিলেট রেললাইনে ট্রেন-পিকআপ সংঘর্ষের ঘটনায় তিনজন ঘটনাস্থলে নিহত হয়েছেন। শনিবার (২১ মে) সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুরের কালীগঞ্জের আড়িখোলা রেল স্টেশনের অদূরে নলছাটা এলাকায় এ সংঘর্ষ ঘটে।

ট্রেনের ধাক্কায় তাল বোঝাই পিকআপের তিনজন শ্রমিক নিহত হয়েছেন।তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি।
ট্রেনের ধাক্কায় তাল বোঝাই পিকআপের তিনজন শ্রমিক নিহত

আড়িখোলা রেল স্টেশনের মাস্টার কামরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, সকাল সাড়ে ১০টার দিকে আড়িখোলা রেল স্টেশনের অদূরে নলছাটা স্থানে একটি অরক্ষিত গেটে নাগরি এলাকা থেকে আসা একটি তালভর্তি পিকআপের সঙ্গে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী এগারসিন্দুর ট্রেনের সংঘর্ষ হয়।

এ সময় ট্রেনের ধাক্কায় তালভর্তি পিকআপটি প্রায়২০ফিট দূরে ছিটকে পড়ে দুমড়ে মুছড়ে যায়। এতে পিকআপে থাকা তিনজন ঘটনাস্থলেই মারা যান।

বিএনএনিউজ২৪.জিএন

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!