25 C
আবহাওয়া
৯:০৪ অপরাহ্ণ - নভেম্বর ২৮, ২০২৬
Bnanews24.com
Home » জাতিগত বিদ্বেষ বন্ধে যুক্তরাষ্ট্রে আইন পাস

জাতিগত বিদ্বেষ বন্ধে যুক্তরাষ্ট্রে আইন পাস


বিএনএ বিশ্বডেস্ক: যুক্তরাষ্ট্রে এশীয়দের প্রতি জাতিগত বা ধর্ম সংক্রান্ত বিদ্বেষ ঠেকাতে মার্কিন কংগ্রেস আইন পাস করেছে।বৃহস্পতিবার(২০ মে) প্রেসিডেন্ট জো বাইডেনের স্বাক্ষরের মাধ্যমে বিলটি আইনে পরিণত হয়েছে

আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা জানায়, এর আগেই কোভিড-১৯ হেট ক্রাইম অ্যাক্ট নামের এই আইনটি প্রতিনিধি পরিষদে ৩৬৪-৬২ ভোটে বিল আকারে পাস হয়। ।

প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি বলেন, আইনটি আমেরিকায় বিদ্বেষমূলক অপরাধ কমাতে সাহায্য করবে। পেলোসি আরও জানান, ২০২০ সালের মার্চ থেকে ২০২১-এর মার্চ পর্যন্ত এএপিআইদের সাথে ৬ হাজার ৬০০ বিদ্বেষমূলক অপরাধের ঘটনা ঘটেছে।

এ বছরের মার্চে জর্জিয়াতে মাসাজ পার্লারে গুলি করে ছয় এশীয় নারীকে হত্যা করা হয়। সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প করোনা ভাইরাসকে চীনা ভাইরাস বলে আখ্যা দিয়েছিলেন। মার্কিন গণমাধ্যমগুলো জানায়,এর পরে আমেরিকায় করোনার সংক্রমণ যত বেড়েছে, এশীয়-আমেরিকানদের ওপর আক্রমণ ততই বেড়েছে।
বিএনএ/ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত