22 C
আবহাওয়া
৯:০২ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » গরমে কতবার গোসল করা উচিত

গরমে কতবার গোসল করা উচিত

গোসল

লাইফস্টাইল ডেস্ক: তাপমাত্রা প্রতিদিনই বাড়ছে। মাঝেমধ্যে বৃষ্টি হলেও তাপপ্রবাহ চলবে বলেই পূর্বাভাস আবহাওয়া অফিসের। হাঁসফাঁস গরমে থেকে বাঁচতে অনেকেই একাধিকবার গোসল করছেন। তাতে সাময়িক স্বস্তিও মিলছে। প্রশ্ন উঠেছে একাধিকবার গোসল করা কি স্বাস্থ্যের জন্য ভালো?

বিশেষজ্ঞদের মতে, এই গরমে একাধিক বার গোসল করা মোটেই ক্ষতিকর নয়। বরং গরমে স্বস্তি পাওয়া যায়। স্বাস্থ্যেরও ক্ষতি হয় না। এতে শরীরের ভেতরের তাপমাত্রা স্বাভাবিক মাত্রায় ফিরে আসে। হিটস্ট্রোক বা হিট এক্সহউশনের আশঙ্কা কমে। তাই গরমকালে সময় পেলে গোসল করতেই পারেন।

দিন ঠিক কত বার গোসল করা যায় তাই নিয়েও প্রশ্ন রয়েছে। বিশেষজ্ঞদের মতে, দিনে দুই থেকে তিন বার গোসল করতে পরেন। যারা গরমেও বাইরে কজ করছেন, তারা সময় পেলেই গোসল করতে পারেন। তবে কখনই শরীরে ঘাম নিয়ে গোসল করা ঠিক নয়। এতে ঠান্ডা লেগে যাওয়ার আশঙ্কা থাকে। গায়ের ঘাম শুকিয়ে তবেই ঠান্ডা বা হালকা গরম পানিতে গোসল করুন। এতে তাপজনিত সমস্যা দূর হবে।

বরফ মিশিয়ে গোসল মানা

গরম থেকে বাঁচতে অনেকে আবার গরমকালে পানিতে বরফ মিশিয়ে গোসল করেন। এটা ঠিক নয়। বিশেষজ্ঞদের মতে, এতে সাধারণ মানুষদের ঠান্ডা লাগার আশঙ্কা থাকে। আর যাদের বাত, অ্যাজমা রয়েছে তাদের সমস্যা আরও বাড়তে পারে। বরফপানি দিয়ে গোসল করলে ফুসফুসের সমস্যাও দেখা দিতে পারে। তাই যতই গরম পড়ুক না কেন সাধারণ তাপমাত্রার পানিতেই গোসল করার পরামর্শ বিশেষজ্ঞদের।

বিএনএনিউজ২৪/ এমএইচ,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!