26 C
আবহাওয়া
৩:২৫ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » হল থেকে নোবিপ্রবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

হল থেকে নোবিপ্রবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

হল থেকে নোবিপ্রবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

বিএনএ: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) আবাসিক হলের ছাদ থেকে আপরশি মারমা (২১) নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি আত্মহত্যা করেছেন বলে আবাসিক হলের শিক্ষার্থীরা জানিয়েছেন।

সোমবার (২০ মার্চ) রাত ১১টার দিকে বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক উকিল আবাসিক হলের ছাদে তার মরদেহ দেখার পর প্রশাসনকে খবর দেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, আপরশি মারমা সমাজবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি বান্দরবান জেলায়। তিনি আবদুস সালাম হলের ২১২ নম্বর রুমের বাসিন্দা।

আপরশি মার্মার রুমমেটরা জানান, আপরশি মার্মা প্রায়ই মালেক উকিল হলে খাবার খেতে যেতেন। সেখানে তার বন্ধু ও বড় ভাইদের সঙ্গে সময় কাটাতেন। তবে, এমন ঘটনা কীভাবে ঘটল সে ব্যাপারে কিছুই জানেন না তারা।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মো. ইকবাল হোসাইন সুমন জানান, খবর পেয়ে প্রক্টরিয়াল টিম দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। পুলিশ তার মরদেহ উদ্ধার করে সুরতহালের জন্য পাঠিয়েছে।

বিএনএনিউজ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের