20 C
আবহাওয়া
৫:০৪ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » সুস্থ সবল থাকতে হলে খেলাধুলার প্রয়োজন: আ জ ম নাছির

সুস্থ সবল থাকতে হলে খেলাধুলার প্রয়োজন: আ জ ম নাছির

সুস্থ সবল থাকতে হলে খেলাধুলার প্রয়োজন আ জ ম নাছির

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেছেন, সুস্থ সবল থাকতে হলে খেলাধুলার প্রয়োজন। এজন্য তরুণ প্রজন্মকে উজ্জীবিত রাখতে এর চর্চা করতে হবে। তাদের খেলাধুলার প্রতি উৎসাহিত করতে হবে।

বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় বোয়ালখালী পৌর সদরের গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বোয়ালখালী পৌরসভা আয়োজিত মেয়র গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজীব। এতে স্বাগত বক্তব্য রাখেন টুর্নামেন্টের আহ্বায়ক ও পৌর মেয়র মো. জহুরুল ইসলাম জহুর।

পৌর কাউন্সিলর মো. ইসমাইল হোসেন আবুর সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মো. রেজাউল করিম রাজা, জেলা ফুটবল এসোসিয়েশন সভাপতি এস এম শহীদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মোকারম, এসএম জসিম, শফিউল আজম শেফু, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশীদ বাবলু, ব্যবসায়ী জহুর চৌধুরী, মোহাম্মদ আলম ববি, প্রবাসী জসিম উদ্দিন প্রমুখ।

আরও পড়ুন: রাষ্ট্রীয় স্বীকৃতির অপেক্ষায় বোয়ালখালীর প্রথম শহীদ মিনার

৮টি দলের অংশগ্রহণে লীগ পদ্ধতির এই টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে বোয়ালখালী ফুটবল একাডেমি বনাম চরণদ্বীপ হারুন স্মৃতি ফুটবল একাদশ। এই খেলার নির্ধারিত সময়ে কোন দলই গোল পায়নি। খেলায় রেফারি দায়িত্ব পালন করেন নাফিস সরকার এবং সহকারী রেফারি দায়িত্বে ছিলেন সৈকত ও মো. ইব্রাহিম।

বিএনএনিউজ/ বাবর মুনাফ

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা