27 C
আবহাওয়া
৭:১৯ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ২ জনের মৃত্যু

নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ২ জনের মৃত্যু


বিএনএ, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে ফতুল্লার পাগলা এলাকায় গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুজনের মৃত্যু হয়েছে। সোমবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

মৃতরা হলেন আলম মিয়া (৪৫) ও জজ মিয়া (৫০)। আর চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন হাসিনা মমতাজ (৪৭), সাথী আক্তার (২০), তাহমিনা আক্তার (১৮), আসমা আক্তার (৪৫) ও হাফসা আক্তার (৬)। এছাড়া দগ্ধ শেফালি বেগম (৪০), আব্দুল বাতেন (৫০), আফসানাকে (২) প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেন আবাসিক চিকিৎসক ডা. পার্থ সংকর পাল। তিনি বলেন, গতকাল ফতুল্লার পাগলা এলাকায় গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী ও শিশুসহ ১০ জন দগ্ধ হয়েছিলেন। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।গতকাল রাতে আলম ও আজ সকালে জজ মিয়া মারা যান। তাদের শরীরের যথাক্রমে ১০০ শতাংশ এবং ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল।

ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বলেন, আলীগঞ্জ ব্যাপারী বাড়ি এলাকায় গাড়িচালক সিলিন্ডার থেকে গ্যাস অপসারণ করছিলেন। এ সময় পাশে থাকা আলম নামের এক ব্যক্তি সিগারেটে আগুন ধরাতেই এ অগ্নিকাণ্ড ঘটে। এতে ১০ জন দগ্ধ হন।

বিএনএ/ আজিজুল, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী