26 C
আবহাওয়া
৪:০২ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে করোনা শনাক্তের হার ১.৭১ শতাংশ

চট্টগ্রামে করোনা শনাক্তের হার ১.৭১ শতাংশ


বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামে করোনা শনাক্তের হার কমে ১ দশমিক ৭১ শতাংশে নেমেছে। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২৬৮টি নমুনা পরীক্ষা করে নতুন করে ৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে এদিনও করোনায় আক্রান্ত হয়ে কোন রোগীর মৃত্যুর খবর পাওয়া যায়নি।

সোমবার (২১ ফেব্রুয়ারি) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুসারে, চট্টগ্রামের ১২টি ল্যাবে ২ হাজার ২৬৮টি নমুনা পরীক্ষা করে ৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৩৪ জনই নগরীর বাসিন্দা। বাকি ৫ জনের মধ্যে পটিয়ার ২, রাউজানের ১ ও ফটিকছড়ির ২ জন রয়েছেন।

এ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৮৫ জনে এসে দাঁড়িয়েছে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৯১ হাজার ৬৯৪ জন। ৩৪ হাজার ৩৯১ জন বিভিন্ন উপজেলার। করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট ১ হাজার ৩৬২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৪ জন নগরের বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬২৮ জনের।

২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের