32 C
আবহাওয়া
৫:৪৯ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » বিশ্বে করোনায় শনাক্ত ও মৃত্যু কমেছে

বিশ্বে করোনায় শনাক্ত ও মৃত্যু কমেছে

করোনায়

বিএনএ বিশ্ব ডেস্ক: বিশ্বজুড়ে মহামারী করোনাভাইরাসে সংক্রমণ রোগী শানাক্ত ও মৃত্যুর সংখ্যা কমেছে। সোমবার (২১ ফেব্রুয়ারি) করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন আরও ১২ লাখ ৭৯ হাজার ৯৭৯ জন। এ নিয়ে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪২ কোটি ৪৯ লাখ ৯০ হাজার ২০ জনে। পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডো মিটারের তথ্যে এমন চিত্র উঠে এসেছে।

গত একদিনে রোগী মারা গেছেন ৫ হাজার ২৭৮ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯ লাখ ৬ হাজার ৯৩ জনে। ২৪ ঘণ্টার ব্যবধানে বিশ্বে করোনায় নতুন আক্রান্ত রোগীর সংখ্যা কমেছে ৩ লাখ ১০ হাজার ৪১৭ জন, এবং মৃতের সংখ্যা কমেছে ২ হাজার ৮৯৬ জন।

গতকাল রোববার ১৫ লাখ ৯১ হাজার ৫৪১ জন রোগী শনাক্ত হয়েছেন যা আগের দিনের চেয়ে প্রায় আড়াই লাখ কম। একই সময়ে আরও ৮ হাজার ৯৩ জন করোনায় মারা যান। যা আগের দিনের চেয়ে প্রায় আড়াই হাজার কম। আগের দিন শনিবার বিশ্বে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছিল ১৫ লাখ ৯০ হাজার ৩৯৬ জন এবং মারা যান ৮ হাজার ১৭৪ জন।

আগের দিনের মতো সোমবারও সবচেয়ে বেশি রোগী শনাক্ত ও মৃত্যু হয়েছে রাশিয়ায়। ওয়ার্ল্ডো মিটারের তথ্য অনুযায়ী, এইদিন দেশটিতে করোনা রোগী শনাক্ত হয়েছেন ১ লাখ ৭০ হাজার ৬৯৯ জন এবং মারা গেছেন ৭৪৫ জন। যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৫৬ জন করোনা রোগী শানাক্ত হয়েছে। এই সময়ে করোনা রোগী মারা গেছেন ২৮২ জন।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত