31 C
আবহাওয়া
৩:০৪ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে ট্রাম্প-বিরোধী বিক্ষোভ

যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে ট্রাম্প-বিরোধী বিক্ষোভ


বিএনএ, বিশ্বডেস্ক : আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব নেওয়ার দিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন অনেক মানুষ। ট্রাম্পের অভিষেকের পর ট্রাম্পবিরোধী বিক্ষোভ করেন তারা। নিউইয়র্ক, ওয়াশিংটন ডিসি ছাড়া লস অ্যাঞ্জেলেসেও বিক্ষোভের খবর পাওয়া গেছে। খবর বিবিসি।

ট্রাম্পের অভিষেকের বিরুদ্ধে এবারের প্রতিবাদের নাম দেওয়া হয়েছে ‘পিপলস মার্চ’। ২০১৭ সালে ট্রাম্পের অভিষেকের যে প্রতিবাদ হয়েছিল, সেটার নাম দেওয়া হয়েছিল ‘উইমেন মার্চ’। তখন থেকে প্রতিবছর বিভিন্ন অধিকার গোষ্ঠীর উদ্যোগে এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়ে আসছে বলে উল্লেখ করা হয়েছে বিবিসির এক প্রতিবেদনে।

তবে এবারের বিক্ষোভে অংশগ্রহণকারীদের পরিমান ২০১৭ সালের চেয়েও কম ছিল। ট্রাম্পের প্রথম মেয়াদে অভিষেকের পরের দিন কয়েক হাজার আমেরিকান মহিলাদের মার্চ ছিল মার্কিন ইতিহাসে সবচেয়ে বড় এক দিনের বিক্ষোভ।

বিএনএনিউজ/এইচ.এম।/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী