28 C
আবহাওয়া
৮:৫৫ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ১৭ লাখ

দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ১৭ লাখ

দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ১৭ লাখ

বিএনএ, ঢাকা: চলতি বছরে দেশের খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। গত বছরের তুলনায় এ বছর ভোটারের সংখ্যা বেড়েছে ২০ লাখ ৮৬ হাজার ১৬১ জন। ফলে দেশে এখন মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ১৭ লাখ ৭৫ হাজার ৪৫০ জন।

রোববার (২১ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মিডিয়া সেন্টারে চলতি বছরের খসড়া ভোটার তালিকা প্রকাশ করে কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

নতুন খসড়া ভোটার তালিকা অনুযায়ী পুরুষ ভোটার ছয় কোটি ২০ লাখ ৯০ হাজার ১৩৭ জন। নারী ভোটার ভোটার পাঁচ কোটি ৯৬ লাখ ৮৪ হাজার ৩৮৯ জন। এ ছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৯২৪ জন।

অতিরিক্ত সচিব বলেন, আপনারা জানেন যে, আগামী ২ মার্চ পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশ করা হবে। গত বছরের তুলনায় এ বছর ভোটার বেড়েছে ২০ লাখ ৮৬ হাজার ১৬১ জন।

গত বছরের ২ মার্চে প্রকাশ করা ভোটার তালিকা অনুযায়ী, দেশে ভোটার ছিল ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ জন। দ্বাদশ ভোটের আগে ১৪ সেপ্টেম্বর হালনাগাদ করা তালিকা অনুযায়ী, দেশে ভোটার ছিল ১১ কোটি ৯৬ লাখ ৮৯ হাজার ২৮৯ জন।

২০২৩ সালের হালনাগাদে খসড়া তালিকা পুরুষ ভোটার অন্তর্ভুক্ত হয় ১৩ লাখ ২০ হাজার ৩৯৬ জন। নারী ভোটার অন্তর্ভুক্ত করা হয় সাত লাখ ৬৫ হাজার ৬৯০ জন। ৭৫ জন তৃতীয় লিঙ্গের ভোটারকে খসড়া তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিএনএনিউজ/ বিএম/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!