25 C
আবহাওয়া
২:২৫ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » র‍্যাবের ডিজিসহ ২৩০ কর্মকর্তার মর্যাদাপূর্ণ পদক লাভ

র‍্যাবের ডিজিসহ ২৩০ কর্মকর্তার মর্যাদাপূর্ণ পদক লাভ

র্যা বের ডিজিসহ ২৩০ কর্মকর্তার মর্যাদাপূর্ণ পদক লাভ

বিএনএ ঢাকা: ২০২০-২০২১ সালে অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ মর্যাদাপূর্ণ পদকের জন্য মনোনীত হয়েছেন পুলিশ এবং র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)’র ২৩০ সদস্য। তাদেরকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)’র জন্য মনোনীত করা হয়।

এই বিষয়ে ইতোমধ্যে পৃথক দুইটি বিজ্ঞপ্তি জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-২।

প্রথম বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অসীম সাহসী ও বীরত্বপূর্ণ কর্মকাণ্ডের জন্য ১৫ জন বিপিএম, ২৫ জন পিপিএম পুরস্কার পাবেন। গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা এবং শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য ২৫ জন কর্মী বিপিএম-সেবা, ৫০ জন পিপিএম-সেবা পুরস্কার পাবেন।

আরেকটি বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১ সালে অসামান্য পারফরম্যান্সের জন্য মর্যাদাপূর্ণ বিপিএম এবং পিপিএম’র জন্য আরও ১১৫ জন পুলিশ ও র‌্যাবের সদস্যকে মনোনীত করা হয়েছে। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ১৫ জন বিপিএম-বীরত্ব, ২৫ জন পিপিএম-বীরত্ব, ২৫ জন বিপিএম- সেবা এবং ৫০ জন পিপিএম- সেবা পুরস্কার পাবেন।

পুরস্কারপ্রাপ্তদের মধ্যে র‌্যাবের মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম-বীরত্ব এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপ-কমিশনার আবদুল আহাদ বিপিএম-সেবা পুরস্কার-২০২১ এর জন্য মনোনীত হয়েছেন।

আবদুল আহাদ তার অবদানের স্বীকৃতিস্বরূপ এর আগে ২০১৬ সালে রাজধানীর হলি আর্টিজানে আইএস হামলার বিরুদ্ধে সাহসী অভিযানের জন্য প্রশংসিত হয়েছিলেন।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!