23 C
আবহাওয়া
৭:৩৮ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » তেহরান এবং মস্কো পরমাণু সহযোগিতা জোরদার করবে

তেহরান এবং মস্কো পরমাণু সহযোগিতা জোরদার করবে

মস্কো

বিএনএ, বিশ্বডেস্ক : ইরানের আণবিক শক্তি সংস্থা বা এইওআই’র মুখপাত্র বেহরুজ কামালভান্দি বলেছেন, তেহরান এবং মস্কো কৌশলগত পরমাণু সহযোগিতা জোরদার করবে। এ বিষয়ে দু’দেশের মধ্যে আলোচনা চলছে।

ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইবরাহিম রায়িসির মস্কো সফরের সময় বৃহস্পতিবার (২০ জানুয়ারি) কামালভান্দি এসব কথা বলেন। তিনি বলেন, বুশেহর পরমাণু বিদ্যুৎ স্থাপনায় নতুন ইউনিট নির্মাণের ব্যাপারে মস্কো এবং তেহরান আলোচনা করছে।

ইরানের স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল প্রেস টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে মুখপাত্র বেহরুজ কামালভান্দি আরো বলেন, প্রেসিডেন্ট রায়িসি এবং ভ্লাদিমির পুতিনের মধ্যকার বৈঠকে পরমাণু সহযোগিতার বিষয়টি ছিল অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত ইস্যু। (পার্সটুডে)

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী