29 C
আবহাওয়া
২:০০ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ট্রাম্পের রেখে যাওয়া চিঠি বিষয়ে যা বললেন বাইডেন

ট্রাম্পের রেখে যাওয়া চিঠি বিষয়ে যা বললেন বাইডেন

ট্রাম্পের রেখে যাওয়া চিঠি বিষয়ে যা বললেন বাইডেন

বিএনএ, বিশ্বডেস্ক : হোয়াইট হাউস ছাড়ার আগে সদ্য দায়িত্ব গ্রহণ করা বাইডেনের উদ্দেশ্যে চিঠি লিখে গেছেন আলোচিত সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ও চিঠির বিষয়ে বলতে গিয়ে বাইডেন বলেন, ট্রাম্প হোয়াইট হাউজ ছেড়ে যাওয়ার আগে ‘খুবই উদার চিঠি’ লিখে রেখে গেছেন।

বুধবার প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর বাইডেন হোয়াইট হাউজের ওভাল অফিসে প্রথম সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় একথা বলেন।

তবে ট্রাম্প চিঠিতে কী লিখেছেন তা জানাতে চাননি বাইডেন। বলেছেন, সাবেক প্রেসিডেন্টের প্রতি শ্রদ্ধা জানিয়ে ওই চিঠির বিষয়বস্তু প্রকাশ করবেন না তিনি।

বাইডেন কেবল বলেন, “প্রেসিডেন্ট খুবই উদার চিঠি লিখেছেন। এটি ব্যক্তিগত। একারণে তার সঙ্গে কথা বলা ছাড়া আমি এ নিয়ে কিছু বলব না, তবে এই চিঠি উদার।”

বাইডেন কিছু না বললেও ট্রাম্পের এক ঊর্ধ্বতন সহযোগী চিঠিটি সম্পর্কে সিএনএন-কে বলেছেন, এটি ‘ব্যক্তিগত নোট’। এতে দেশের সাফল্য কামনার পাশাপাশি নতুন প্রশাসনকে দেশের জন্য যত্নশীল হওয়ার আহ্বান জানানো হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী