26 C
আবহাওয়া
৩:৫১ পূর্বাহ্ণ - অক্টোবর ৮, ২০২৬
Bnanews24.com
Home » সবার আগে আমি নেব করোনা ভ্যাকসিন: অর্থমন্ত্রী

সবার আগে আমি নেব করোনা ভ্যাকসিন: অর্থমন্ত্রী

সবার আগে আমি নেব করোনা ভ্যাকসিন: অর্থমন্ত্রী

বিএনএ, ঢাকা : নিজের বয়সের কথা বিবেচনা করে আগেভাগেই কোভিড-১৯ টিকা চাইছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বললেন, ম্ভব হলে সবার আগেই ভ্যাকসিন নেব। আমার তো ভ্যাকসিন দরকার। আমার বয়স হইছে।

দেশে আসা করোনাভাইরাসের টিকা নেবেন কি না এমন প্রশ্নে অর্থমন্ত্রী একথা বলেন। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বিকালে অনলাইনে অনুষ্ঠিত অর্থনৈতিক ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে তিনি বিভিন্ন প্রশ্নের জবাব দিচ্ছিলেন।

সরকার যে ভ্যাকসিন আনছে সেটাই নেবেন কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, সরকার যেটা আনছে সেটাই নেবো। যেখান থেকে আগে আসে। সব তো একই ভ্যাকসিন। একই কোম্পানির ভ্যাকসিন। ম্যানুফ্যাকচারার যদি বলে একই ভ্যাকসিন তাহলে একই ভ্যাকসিন। এ পর্যন্ত আমরা দ্বিতীয় সোর্স থেকে ভ্যাকসিন আনছি বলে তথ্য পাইনি।

আগামী ২৭ কিংবা ২৮ জানুয়ারি দেশে প্রথম টিকা প্রয়োগের পরিকল্পনা করেছে স্বাস্থ্য বিভাগ।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী দেশের সব স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট রসায়নে নোবেল পেলেন ফ্রান্স ও জাপানের দুই বিজ্ঞানী চেম্বার জজ স্থগিত করলো সারের ডিলারশিপ সংক্রান্ত হাইকোর্টের আদেশ ৭ই অক্টোবর: গাজার ট্র্যাজেডি ও বিশ্ব বিবেকের চরম পরাজয় দুই দিন বন্ধ থাকার পর ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনও কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: ডি‌বি প্রধান প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী ডেঙ্গুতে রেকর্ড ১০ জনের মৃত্যু মৃত্যুর ১৪ বছর পর ফাঁস হলো আখতারুজ্জামান বাবুর জাপানি বিয়ে!