31 C
আবহাওয়া
৪:৩৪ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » গাজীপুরে স্বামীর গোপনাঙ্গ কেটেছে স্ত্রী

গাজীপুরে স্বামীর গোপনাঙ্গ কেটেছে স্ত্রী

গাজীপুরে স্বামীর গোপনাঙ্গ কেটেছে স্ত্রী

বিএনএ, গাজীপুর :পারিবারিক কলহের জেরে গাজীপুরের সদর উপজেলায় স্বামীর ওপর স্ত্রীর ভয়াবহ নৃশংসতার ঘটনা ঘটেছে। স্বামী দুই বিবাহ করায় স্ত্রী শিউলি বেগম (৩৫) নামে এক গৃহবধূ স্বামীর গোপনাঙ্গ কেটে দিয়েছে। এ ঘটনায় অভিযুক্ত গৃহবধূ শিউলী বেগমকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২০ ডিসেম্বর) সকালে গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করে জয়দেবপুর থানার ওসি মাহাতাব উদ্দিন ।

তিনি জানান, এ ঘটনায় ভিকটিমের বড় স্ত্রী বাদী হয়ে একটি মামলা দায়ের করে। পরে আসামি শিউলি বেগমকে শিরিরচালা এলাকা থকে গ্রেফতার করা হয়। রোববার দুপুরে গাজীপুর জেলার জেল হাজতে পাঠানো হয়।

স্থানীয়রা জানান, শামীম দুইটি বিবাহ করেন। এতে তাদের পারিবারিক কলহের জের ধরে ছোট স্ত্রী স্বামীর পুরুষাঙ্গ একটি ধারালো ব্লেড দিয়ে কেটে ফেলে। এ সময় ভিকটিম শামীমের ডাক চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে। প্রথমে স্থানীয় কাজী হাসপাতাল কমপ্লেক্সে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে।

বিএনএ/ এম. এস. রুকন ,ওজি

Loading


শিরোনাম বিএনএ
নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী