27 C
আবহাওয়া
৯:০৭ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » শেরপুরে পানিতে ডুবে যমজ শিশুর মৃত্যু

শেরপুরে পানিতে ডুবে যমজ শিশুর মৃত্যু

মাদারীপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

বিএনএ, শেরপুর : শেরপুরের শ্রীবরদীতে পুকুরের পানিতে ডুবে দুই যমজ শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২০ নভেম্বর) দুপুরে উপজেলার ভেলুয়া ইউনিয়নের ঢনঢনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

দেড় বছর বয়সী জমজ দুই শিশুর নাম রেজুওয়ানা ও রেজবানা। তারা সদর উপজেলার কৃষ্ণপুর এলাকায় রাকিবুল ইসলাম রকির সন্তান।

শ্রীবরদী থানার ওসি আনোয়ার জাহিদ পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শিশু দুটি বুধবার ১১টার দিকে খেলতে বের হয়। পরে আর তাদের খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে দুই শিশুর মৃতদেহ উদ্ধার করে স্থানীয়রা।

ওসি আনোয়ার জাহিদ বলেন, মৃত শিশুদের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী