27 C
আবহাওয়া
১২:৫২ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » এবার ৪৮ ঘণ্টার অবরোধ দিল জামায়াত

এবার ৪৮ ঘণ্টার অবরোধ দিল জামায়াত

এবার ৪৮ ঘণ্টার অবরোধ দিল জামায়াত

বিএনএ, ঢাকা: বিএনপির পর এবার ৪৮ ঘণ্টা অবরোধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (২০ নভেম্বর) জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম মা’ছুমের পাঠানো এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করে দলটি।

বিবৃতিতে বলা হয়, আগামী বুধবার ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত টানা ৪৮ ঘণ্টা দেশব্যাপী অবরোধ কর্মসূচি পালন করবে তারা।

বিবৃতিতে এ টি এম মা’ছুম বলেন, বর্তমান সরকার সাজানো নির্বাচনের নাটক মঞ্চস্থ করার পাঁয়তারা করছে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব আজ হুমকির মধ্যে পড়েছে। এ অবস্থা থেকে দেশকে পরিত্রাণের লক্ষ্যে জামায়াতের নিবন্ধনসংক্রান্ত মামলায় ন্যায়ভ্রষ্ট রায় ও ফরমায়েশি একতরফা তপশিল ঘোষণার প্রতিবাদে এবং নির্বাচনকালীন কেয়ারটেকার সরকার গঠন, জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ সব রাজবন্দির মুক্তির দাবিতে আগামী ২২ নভেম্বর বুধবার ভোর ৬টা থেকে আরম্ভ হয়ে ২৪ নভেম্বর শুক্রবার ভোর ৬টা পর্যন্ত সারা দেশে টানা ৪৮ ঘণ্টা সড়ক, রেল ও নৌপথ অবরোধের নতুন কর্মসূচি ঘোষণা করছি।

আরও পড়ুন: তৃতীয় দিনে আওয়ামী লীগের ৭৩৩টি মনোনয়ন ফরম বিক্রি

এ সময় ঘোষিত কর্মসূচি সফল করে আন্দোলনকে চূড়ান্ত লক্ষ্যে নিয়ে যাওয়ার জন্য জামায়াতে ইসলামীর সর্বস্তরের নেতাকর্মী এবং সংগ্রামী দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান তিনি।

এর আগে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে একই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা