29 C
আবহাওয়া
১:১৮ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

গাজীপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর বন্দর থানা এলাকায় দুইটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ সাগর (২০) নামে এক হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আবু বক্কর (৩০) নামে গাড়ির চালক আহত হন।

শুক্রবার (১৯ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে ফকিরের হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন।

নিহত সাগর নগরের বন্দরটিলা এলাকার মোহাম্মদ বাদলের ছেলে। আহত গাড়ি চালকের পরিচয় পাওয়া গেলেও বিস্তারিত জানা যায়নি।

ওসি নিজাম উদ্দিন বলেন, দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত দুই ব্যক্তিকে রাত তিনটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাগর নামে একজনকে মৃত ঘোষণা করেন। আহত অপরজনকে ২৪ নং ওয়ার্ডে ভর্তি চিকিৎসাধীন।

বিএনএ/ এমএফ

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী