27 C
আবহাওয়া
৯:১৮ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » ‘সবার ধর্ম পালনের অধিকার সমুন্নত রেখেছেন শেখ হাসিনা’

‘সবার ধর্ম পালনের অধিকার সমুন্নত রেখেছেন শেখ হাসিনা’


বিএনএ,চট্টগ্রাম :আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দিন বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। বঙ্গবন্ধুর নেতৃত্বে সকল সম্প্রদায়ের মানুষ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে বিজয় ছিনিয়ে এনেছিল। মহান মুক্তিযুদ্ধের চেতনায় রাষ্ট্র পরিচালনা করে জাতির জনকের কন্যা এ দেশে সকল সমপ্রদায়ের নিজ নিজ ধর্ম প্রতিপালনের অধিকার সমুন্নত রেখেছেন।”

শুক্রবার(২০ অক্টোবর) চট্টগ্রাম নগরীর গোসাইলডাঙ্গাস্থ  একতা গোষ্ঠী সার্বজনীন দুর্গোৎসবের শুভারম্ভ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা আওয়ামীলীগ এর কার্যনির্বাহী সদস্য মিজানুর রহমান মজুমদার।

মিজানুর রহমান মজুমদার  বলেন,যে কোনো মূল্যে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সাম্প্রদায়িক সম্প্রীতির অর্জন আমাদের ধরে রাখতে হবে। এ অর্জন যাতে বিনষ্ট না হয় সেজন্য শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের ধারাবাহিকতা প্রয়োজন।

তিনি আরও বলেন, এদেশে সকল ধর্ম ও বর্ণের মানুষ যুগ যুগ ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার সকল ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার নিশ্চিত করেছেন। আগামীতেও তা অব্যাহত থাকবে।

এ ছাড়া  পূজা শুভারম্ভ ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে  আয়োজক কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক সহ গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় দু:স্থ ব্যাক্তির মাঝে বস্ত্র বিতরণ করেন সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন ও আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান মজুমদার।

 

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী