29 C
আবহাওয়া
১১:৩৭ পূর্বাহ্ণ - মে ১৭, ২০২৬
Bnanews24.com
Home » অস্ট্রেলিয়াকে বড় ব্যবধানে হারাল ভারত

অস্ট্রেলিয়াকে বড় ব্যবধানে হারাল ভারত

অস্ট্রেলিয়াকে বড় ব্যবধানে হারাল ভারত

বিএনএ,স্পোর্টসডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের দ্বিতীয় প্রস্তুুতি ম্যাচে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়েছে ভারত। প্রথম প্রস্তুুতি ম্যাচে ইংল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছিল তারা।

আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫২ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। জবাবে ১৭ ওভার ৫ বলে ১ উইকেট হারিয়ে টার্গেট টপকে যায় ভারত।

১৫৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রহিত শর্মা ও কেএল রাহুল ৯ ওভার ২ বলে ৬৮ রান তোলে।কেএলে রাহুলকে আউট করে এই জুঁটি ভাঙ্গে এস্টন আগার। ৩১ বলে ২ চার ও ৩ ছক্কায় ৩৯ রানের ইনিংস খেলেন এই ওপেনার।

রোহিত শর্মা
অস্ট্র্রেলিয়ার বিপক্ষে ৪১ বলে ৩ ছক্কা ও ৫ চারে ৬১ রানের দলীয় সর্বোচ্চ ইনিংস খেলেন রোহিত শর্মা

৪১ বলে ৬০ করে রিটার্ড হার্ট হয়ে ফেভিলিয়নে ফেরেন রোহিত । এরপর বাকী কাজটা সারেন সূর্যকুমার যাদব ও হার্ডিক পান্ডিয়া। ১৩ বল বাকী রেখে জয় নিশ্চিত করে এই দুই ব্যাটার। সূর্যকুমার ২৭ বলে ৩৮ রান ও হার্ডিক পান্ডিয়া ৮ বলে ১৪ রান নিয়ে অপরাজিত থাকেন।

এর আগে টস জিতে দলীয় ১১ রানে ওর্য়ানার (১),ফিঞ্চ (৮) ও মিশেল মার্শকে (০) হারায় অস্ট্রেলিয়া। এরপর স্টিভেন স্মিথের ৫৭,ম্যাক্সওয়েলের ৩৭ ও মার্কাস স্টোইনিসের ৪১ রানের ইনিংসে ১৫২ রানের পুঁজি পায় অজিরা। বল হাতে অশ্বিন নেন ২টি,একটি করে উইেকট নেন ভুবনেশ্বর কুমার,জাদেজা ও রাহুল চাহার।

বিএনএ/এমএম

Loading


শিরোনাম বিএনএ
হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল,ইরানও যুদ্ধ ফিরতে প্রস্তুত চট্টগ্রামে ডেভ কেয়ার ফাউন্ডেশনের ‘এডাল্ট ভ্যাকসিন’ কার্যক্রমের উদ্বোধন আবু সাঈদ হত্যা মামলার আসামি বেরোবির সাবেক ভিসি গ্রেপ্তার ধানের শীষ জানে ফারাক্কার সমাধান কীভাবে করতে হবে: তথ্যমন্ত্রী মেয়েদের শিক্ষা ডিগ্রি-স্নাতক পর্যন্ত বিনামূল্য করা হবে: প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৭ জুন বিশেষ অভিযানে যাত্রাবাড়ী থেকে ১৯ জন গ্রেপ্তার ‘ভারতের সঙ্গে সুসম্পর্ক নির্ভর করবে ফারাক্কা চুক্তি সম্পাদনের ওপর’ - মির্জা ফখরুল হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রের গ্যাস মনিটরিং সিস্টেমে ইরানি হ্যাকারদের হামলা